ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গণভোটে অংশগ্রহণ বাড়াতে আজ থেকে শুরু উঠান বৈঠক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ এএম

গণভোটে অংশগ্রহণ বাড়াতে আজ থেকে শুরু উঠান বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ব্যাপক অংশ গ্রহণ নিশ্চিত করতে শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হবে। বিশেষ করে প্রথমবারের মতো যারা ভোটার হয়েছেন সে সব তরুণদের অনুপ্রাণিত করতে বাস্তবায়ন করা হবে ভোটালাপ কর্মসূচি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসসমূহের প্রচার কাজের অগ্রগতি পর্যালোচনা বৈঠকে গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত হয়। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এতে প্রধান অতিথি ছিলেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বৈঠকে সভাপতিত্ব করেন। জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এতে মাঠ পর্যায়ের ৬৮ তথ্য অফিসের প্রধানগণ অংশগ্রহণ করেন।

তথ্য সচিব বলেন, এবারের গণভোটকে বিশেষভাবে চিহ্নিত করতে সকল ভোটারের অংশগ্রহণ প্রয়োজন। ভোটারদের উজ্জীবিত করার গুরু দায়িত্ব তথ্য অফিসগুলোকেই পালন করতে হবে। জনগণকে ভোটদানের উপকারিতা জানাতে হবে। ন্যায় ও আইনের শাসন নিশ্চিত করতে হলে সবাইকে গণভোটে অংশ নিতে হবে। গণভোটের প্রচারে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিনির্ভর কনটেন্ট এবং বক্তব্য তুলে ধরতে হবে। গণভোট ও নির্বচনি আচরণবিধি সম্পর্কে ভোটার সচেতনতা বাড়াতে ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচি গ্রহণের তাগিদ দেন তিনি। এ কর্মসূচির আওতায় গ্রামের ছোট ছোট বাজারে দাঁড়িয়ে ১০ মিনিট নির্বাচন সংক্রান্ত করণীয় এবং বর্জনীয় সম্পর্কে বক্তৃতা ও প্রচারপত্র বিতরণের নির্দেশনা দেন সচিব।

বৈঠকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, নির্বাচনি আচরণবিধি, গণভোট সম্পর্কে তরুণ ভোটারদের উৎসাহ ও নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে গণযোগাযোগ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা নিরলস কাজ করছেন। ইতোমধ্যে গণভোট সংক্রান্ত ১০টি সংগীতের রেকর্ডিং এর কাজ চলছে। শিগগিরই এসব সংগীত মাঠ পর্যায়ে পরিবেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কনটেন্টও মাঠ পর্যায়ে প্রচার করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক ওমর ফারুক দেওয়ান, রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ডঃ মোফাখ খারুল ইকবাল, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মুমেন ও গণযোগাযোগ অধিদপ্তর এর পরিচালক ডালিয়া ইয়াসমিন বক্তব্য রাখেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন