ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে ফয়সালের স্ত্রীসহ তিনজন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে ফয়সালের স্ত্রীসহ তিনজন

হাদি হত্যা: দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে ফয়সালের স্ত্রীসহ তিনজন

হাদি হত্যা: দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে ফয়সালের স্ত্রীসহ তিনজন

এমটিনিউজ২৪ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে পুনরায় ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। পরে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) এ ৩ আসামিকে পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদ হাদির মরদেহ চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পড়ান। পরে বিশেষ নিরাপত্তায় তার মরদেহ ঢাবি ক্যাম্পাসে নেয়া হয়। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয় হাদিকে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন