ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সারজিসের আবেগঘন পোস্ট

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সারজিসের আবেগঘন পোস্ট

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সারজিসের আবেগঘন পোস্ট

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সারজিসের আবেগঘন পোস্ট

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলম।

বৃহস্পতিবার দুপুরে দেওয়া ওই পোস্টে তিনি তারেক রহমানকে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে স্বাগত জানানোর পাশাপাশি আগামীর রাজনীতি নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন।

সারজিস আলম তার স্ট্যাটাসে লিখেছেন— ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’

সারজিস আরো উল্লেখ করেন, অতীত অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামনের দিনে দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।

ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লিখেন, ‘পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, এটাই প্রত্যাশা। স্বাগতম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন