ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করল বিএনপি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম

আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করল বিএনপি

আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করল বিএনপি

আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করল বিএনপি

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন-অভ্যর্থনা ঘিরে ঢাকায় জনদুর্ভোগের জন্য দলটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এই দুঃখ প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিটি আজ বেলা ২টা ৮ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় লাখ লাখ লোকের সমাগম হয়। ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়।

ঢাকা মহানগরীতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে কষ্ট-দুর্ভোগের সৃষ্টি হওয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে মর্মাহত। এ অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এদিকে, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। নেতাকর্মীরা দলবদ্ধভাবে এসব বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন