ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর, যে প্রস্তাব মন্ত্রণালয়ে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১২:৪২ এএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর, যে প্রস্তাব মন্ত্রণালয়ে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর, যে প্রস্তাব মন্ত্রণালয়ে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর, যে প্রস্তাব মন্ত্রণালয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বররের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। আগামী সপ্তাহ নাগাদ শিক্ষকরা বেতনের টাকা পাবেন বলে আশা করা যাচ্ছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর জন্য আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে এ মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেয়ার কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে বলে জানানো হয়।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছিলো, শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে।

চিঠিতে আরো বলা হয়েছে, অধিদপ্তররের শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা ১ জানুয়ারি থেকে ইএফটিতে দেয়া হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন