ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত এবার সেই সুখবর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত এবার সেই সুখবর

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত এবার সেই সুখবর

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত এবার সেই সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : গত বুধবার সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে গঠিত বেতন কমিশনের নির্ধারিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ওই সভা স্থগিত করা হয়।

কমিশন সূত্রে জানা গেছে, স্থগিত সভার নতুন তারিখ দ্রুত নির্ধারণ করে কমিশনের সদস্যদের জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে নবম জাতীয় পে-স্কেল নিয়ে কমিশনে ৩ প্রস্তাবনা দেওয়া হয়েছে।

প্রথম প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে চালু থাকা ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে কেবল যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করা যেতে পারে।

দ্বিতীয় প্রস্তাবনায় বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টি করার কথা বলা হয়েছে।

তৃতীয় প্রস্তাবনায় আরও আমূল সংস্কারের মাধ্যমে গ্রেড সংখ্যা ১৪টিতে নামিয়ে আনার পক্ষে মত দিয়েছেন কয়েকজন সদস্য।

জানা গেছে, গ্রেড সংখ্যা বেশি থাকার কারণে নিম্নধাপের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য প্রকট হয়ে উঠেছে। সে কারণে গ্রেড কমিয়ে একটি বাস্তবসম্মত ও ন্যায্য কাঠামো তৈরির চেষ্টা চলছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামত বর্তমানে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

এর আগে অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠন করে। এ বিষয়ে গত ২৭ জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের প্রথম সভার দিন থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন