ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, নেওয়া হয়েছে হাসপাতালে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, নেওয়া হয়েছে হাসপাতালে

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, নেওয়া হয়েছে হাসপাতালে

 ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, নেওয়া হয়েছে হাসপাতালে

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ড. কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। তিনি দেশবাসীর কাছে ড. কামাল হোসেনের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন।

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন একজন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন