ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাসায় ঢোকা চোরের সঙ্গে বৃদ্ধের ধস্তাধস্তি, অতঃপর...

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম

বাসায় ঢোকা চোরের সঙ্গে বৃদ্ধের ধস্তাধস্তি, অতঃপর...

বাসায় ঢোকা চোরের সঙ্গে বৃদ্ধের ধস্তাধস্তি, অতঃপর...

বাসায় ঢোকা চোরের সঙ্গে বৃদ্ধের ধস্তাধস্তি, অতঃপর...

এমটিনিউজ২৪ ডেস্ক : বাসায় চুরি করতে আসা চোরের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে এ বি এম শফিউল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর শাহজাহানপুর থানার গুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সামিউল হক বলেন, আমার বাবা অবসর জীবনযাপন করছিলেন। শনিবার দুপুরে এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে আমাদের বাসায় ঢোকে। বিষয়টি বাবা টের পেয়ে ওই চোরকে জাপটে ধরেন। এ সময় দুজনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোর বাবাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। 

তিনি আরও বলেন, পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন