ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার কলকাতা উপ-হাইক‌মিশ‌নে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০৮ এএম

এবার কলকাতা উপ-হাইক‌মিশ‌নে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ

দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশ‌নে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।

বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ ক‌রা হয়।

রাতে কলকাতার এক‌টি নির্ভর‌যোগ‌্য সূত্র জানায়, আজ থে‌কে উপ-হাইক‌মিশ‌নে কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন‌্য পর্যটক ও অন‌্যান‌্য ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তার বিষয়‌টিকে গুরুত্ব দি‌য়ে এই সিদ্ধান্ত নি‌য়ে‌ছে অন্তর্বর্তী সরকার।

কলকাতা উপ-হাইক‌মিশ‌নের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তি‌নি জানান, ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধর‌নের ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে।

গত ২২ ডি‌সেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ। এরপর থে‌কে এখন অব‌দি ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ র‌য়ে‌ছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন