ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রার্থিতা হারালেন বিএনপির একজন, ফিরে পেলেন জামায়াতের ২ জন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম

প্রার্থিতা হারালেন বিএনপির একজন, ফিরে পেলেন জামায়াতের ২ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে ৫৩ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর আপিল মঞ্জুর হওয়ায় তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে চতুর্থ দিনের আপিল শুনানি শেষে এই রায় দেয় ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

চতুর্থ দিনের শুনানিতে যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের আপিল ঋণ খেলাপির অভিযোগে নামঞ্জুর করে ইসি। এর ফলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশ খারিজ করে ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে করে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা রইল না।

একইভাবে কুমিল্লা-৩ আসনে জামায়াতের প্রার্থী মো. ইউসুফ সোহেলের আপিলও মঞ্জুর করা হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা হলফনামায় পূর্ণাঙ্গ তথ্য না থাকার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। তবে আপিল শুনানি শেষে ইসি সেই সিদ্ধান্ত বাতিল করে তার প্রার্থিতা বহাল রাখে।

উল্লেখ্য, মো. ইউসুফ সোহেল কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন