ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শত বছরের ভবিষ্যৎ তৈরি করতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান শিল্প উপদেষ্টার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:০২ পিএম

শত বছরের ভবিষ্যৎ তৈরি করতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান শিল্প উপদেষ্টার

শত বছরের বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করে দিতে আসন্ন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সামনে গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘অবস্থার পরিবর্তন করতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ যেন গুম না হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়, ভিন্ন মতের কেউ যেন নিপীড়নের শিকার না হয়।’

এর আগে ভোটের গাড়ির উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন