ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্যাটারিচালিত রিকশা বন্ধে আরও কঠোর পদক্ষেপে যাচ্ছে ডিএনসিসি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ পিএম

ব্যাটারিচালিত রিকশা বন্ধে আরও কঠোর পদক্ষেপে যাচ্ছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল সম্পূর্ণ বন্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে গাবতলীর বিআরটিএ ডিপো ঘুরে দেখে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি জানান, মিরপুর-১ থেকে মিরপুর-১৩ পর্যন্ত প্রধান সড়কে দ্রুত সময়ের মধ্যে ‘ট্র্যাপার’ বসিয়ে ব্যাটারিচালিত যান চলাচল বন্ধ করা হবে। সেই সঙ্গে যেসব ওয়ার্কশপে অবৈধভাবে এসব অটোরিকশা তৈরি বা মেরামত করা হয়, সেগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সেসব ওয়ার্কশপ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।প্রশাসক আরও জানান, আন্তঃজেলা বাস চলাচলের জন্য গাবতলীতে তৈরি করা হবে আলাদা রাস্তা। এতে উত্তরবঙ্গের বাসগুলো সরাসরি বিআরটিএর ডিপোতে প্রবেশ ও বের হওয়ার জন্য নির্ধারিত রুট ব্যবহার করবে। আমিনবাজার ব্রিজ হয়ে বাসগুলো নির্ধারিত পথে গন্তব্যে যাবে, আর একইভাবে নির্দিষ্ট রুট ধরেই বের হবে।

এই উদ্যোগে গাবতলী এলাকার যানজট অনেকাংশে হ্রাস পাবে এবং টার্মিনালের সার্বিক পরিবেশে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।ডিএনসিসির প্রশাসক বলেন, “শহরের সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ডিএনসিসির পাশাপাশি বিআরটিএ, ডিএমপি এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। গাবতলীর বাইরে কোনো বাস দাঁড়াতে পারবে না, এবং বাইরে টিকিট কাউন্টারও চলবে না। আন্তঃজেলা পরিবহনের সব কার্যক্রম হবে টার্মিনালের ভেতরেই।”

তিনি যোগ করেন, এই সমন্বিত পরিকল্পনার মাধ্যমে শুধু যানজটই নয়, নগর পরিবহন ব্যবস্থায়ও দৃশ্যমান পরিবর্তন আসবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন