ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তার মৃত্যু, চলছে যৌথ অভিযান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তার মৃত্যু, চলছে যৌথ অভিযান

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তার মৃত্যু, চলছে যৌথ অভিযান

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তার মৃত্যু, চলছে যৌথ অভিযান

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মোতালেব নামের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানের সময় এ ঘটনা ঘটে। র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে র‍্যাবে ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, হামলায় আরও কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন এবং র‌্যাবের তিন সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে বলে নিরাপত্তা বাহিনীর বরাতে জানা গেছে। তাদের উদ্ধারে অত্র এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম বলেন, র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযানে যান। এসময় সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন র‌্যাব সদস্য আহত হন। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন