ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১১:২৬ এএম

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ঢাকার আকাশ আজ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (০৫ মে) সকাল থেকে ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য পাওয়া গেছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং এ সময় আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, ২৪ ঘণ্টায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।

সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন