ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া: উপদেষ্টা শারমীন মুরশিদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া: উপদেষ্টা শারমীন মুরশিদ

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া। বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জনগণের সরাসরি মতামত গ্রহণের একমাত্র গণতান্ত্রিক পথ হলো গণভোট।”

বুধবার (২১ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের’ নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ নামকরণ এবং গণতান্ত্রিক শক্তিশালী কাঠামো তৈরি করার স্বপ্নে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ মানে বিচার বিভাগের স্বাধীনতা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা, সাংবাদিকের কলমের স্বাধীনতা, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করার পথে অগ্রসর হওয়া।”

দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে শারমীন এস মুরশিদ বলেন, ‘এই গণভোট কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। এটি একটি নৈতিক ও নাগরিক সিদ্ধান্ত।’

মন্ত্রণালয়ের নাম পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ থেকে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ নামকরণ রাষ্ট্রের একটি সুস্পষ্ট রাজনৈতিক ও নৈতিক অবস্থানকে প্রতিফলিত করে। এটি নারীদের করুণা বা দয়ার জায়গা থেকে বের করে অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা।”

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন