ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি প্রার্থীর নির্বাচনি সভায় ককটেল হামলা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ পিএম

বিএনপি প্রার্থীর নির্বাচনি সভায় ককটেল হামলা

বিএনপি প্রার্থীর নির্বাচনি সভায় ককটেল হামলা

বিএনপি প্রার্থীর নির্বাচনি সভায় ককটেল হামলা

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি সভায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। এজন্য জামায়াতে ইসলামীকে দায়ি করেছেন দলের এক নেতা।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে পরপর দুটি ককটেল ছুড়ে দিয়ে পালিয়ে যান পাঁচ-জন ব্যক্তি। এগুলো বিস্ফোরিত হলেও কারও আহত হওয়ার তথ্য মেলেনি। তবে ঘটনাটি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় জনসমাবেশে যখন তিনি বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। হামলার পর, সভাস্থলে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, তবে তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার প্রতিবাদে ফেটে পড়ে বোয়ালখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। তারা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

বিএনপি নেতারা বলেন, জামায়াত শিবিরের প্রত্যক্ষ মদদে এই ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্রের প্রতি আঘাত এবং নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা।

এদিকে, স্থানীয় প্রশাসন হামলার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন