রাষ্ট্রপতির আদেশক্রমে বিসিএস (পুলিশ) ক্যাডারের একদল কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে অতিরিক্ত পুলিশ সুপার পদে উন্নীত করা হয়েছে। এই গ্রেডে বেতন কাঠামো নির্ধারিত রয়েছে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই পদোন্নতির আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা



উপরের ছবিতে দেওয়া হয়েছে সকল পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা





