ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপিসহ মোট আটটি রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য বিটিভিতে প্রচারের নির্দেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

বিএনপিসহ মোট আটটি রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য বিটিভিতে প্রচারের নির্দেশ

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আবেদন করা আরও সাতটি রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য প্রচারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিটিভির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয় ইসি। এর আগে বিএনপির আবেদনের প্রেক্ষিতে দলটির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নির্দেশনা দেয়া হয়েছিল।

আজ নতুন করে যে সাতটি রাজনৈতিক দলের দলীয় প্রধানের বক্তব্য প্রচারের নির্দেশনা দেয়া হয়েছে, সে দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ মুসলিম লীগ ও ইসলামী আন্দোলন।

দলগুলোর প্রধানের বক্তব্য প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে বলা হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন