ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সহজেই ডাউনলোড করুন NID কার্ড

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

সহজেই ডাউনলোড করুন NID কার্ড

সহজেই ডাউনলোড করুন NID কার্ড

এমটিনিউজ২৪ ডেস্ক : ভোটার আইডি বা ন্যাশনাল আইডি (NID) কার্ড হলো বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের পরিচয় নিশ্চিত করার জন্য প্রদত্ত সরকারী ও আইনি দলিল। এটি শুধু ভোটারদের জন্য নয়, বরং পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড কেনা, জমি ক্রয়-বিক্রয় এবং সরকারি ও বেসরকারি সেবাসমূহের জন্য প্রধান পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়।

অনেকেই NID কার্ডের জন্য আবেদন সম্পন্ন করেছেন, কিন্তু এখনও হাতে পাননি। এ ক্ষেত্রে কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে প্রয়োজনীয় কাজ চালানো সম্ভব।

অনলাইন NID কার্ড ডাউনলোড করার ধাপসমূহ

১. রেজিস্ট্রেশন করুন:

নির্বাচন কমিশনের NID সার্ভিস সাইট

-এ গিয়ে আপনার ১৭ ডিজিটের NID নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

২. অ্যাকাউন্ট ভেরিফিকেশন:

মোবাইল নম্বরে আসা OTP কোডটি এন্ট্রি করে ভেরিফাই করুন।

৩. ফেস বা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন:

NID ওয়ালেট অ্যাপ ব্যবহার করে ফেস স্ক্যান বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাকাউন্ট যাচাই করুন।

৪. ডাউনলোড করুন:

লগইন করার পর ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করে আপনার NID কার্ডের PDF কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

যাদের NID হারিয়ে গেছে বা স্মার্ট কার্ড এখনও পাননি, তারা এই পদ্ধতিতে কার্ডের অনলাইন কপি ব্যবহার করতে পারবেন। ডাউনলোডের জন্য প্রয়োজন ১৭ ডিজিটের কার্ড নম্বর বা স্মার্ট কার্ডের ফর্ম নম্বর। কার্ডে তথ্য ভুল থাকলে বা ভেরিফিকেশন ব্যর্থ হলে, স্থানীয় উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!