ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

“আমি পদত্যাগ করিনি”: আইজিপি | Barta Bazar

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ এএম

“আমি পদত্যাগ করিনি”: আইজিপি | Barta Bazar

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তিনি পদত্যাগ করেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আইজিপি পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পুলিশ সদর দপ্তরের এক সূত্র জানিয়েছে, রোববার নির্বাচন-পরবর্তী একটি সভায় আইজিপি পদত্যাগ করবেন বলে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলা হয়েছিল। তখন কর্মকর্তারা তাকে পদত্যাগের পরিবর্তে অপেক্ষা করার পরামর্শ দেন, কারণ দু-এক দিনের মধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হওয়ার কথা ছিল।

রাতের এক বার্তায় পুলিশ সদর দপ্তরও এই গুঞ্জনকে অসত্য ঘোষণা করেছে এবং এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাহারুল আলম ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসর নেন। কিন্তু ২০২৪ সালের নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকার তাকে আইজিপি পদে পুনর্নিয়োগ দেয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, অবসরপ্রাপ্ত ডিআইজি বাহারুল আলমকে অন্য কোনো পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ হিসেবে তার আইজিপি হিসেবে মেয়াদ আরও ৯ মাসের বেশি রয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন