ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি নাসির উদ্দিন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি নাসির উদ্দিন

নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আহমেদ। সংবিধানের ১৫৮ অনুচ্ছেদের ২(খ) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তিনি এই শপথ বাক্য পাঠ করাবেন।

এ সংক্রান্ত আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিয়ে সোমবার সিইসির বাসভবনে যান সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

সংসদ সচিবালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২১২ আসনে জয় পেয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

আগামীকাল মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরই নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন