ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যে অঙ্গীকার করলেন তারেক রহমান ও চরমোনাই পীর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ এএম

যে অঙ্গীকার করলেন তারেক রহমান ও চরমোনাই পীর

যে অঙ্গীকার করলেন তারেক রহমান ও চরমোনাই পীর

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি চেয়ারম্যান ও নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) তারেক রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাক্ষাৎ পরবর্তী সময়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, আমরা তদন্ত করে দেখছি, কেন একটি আসন পেলাম।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ৪৫ মিনিট আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে দুই দলের শীর্ষ নেতার মধ্যে। দীর্ঘদিনের রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আজকে তারেক রহমান নজির স্থাপন করেছেন।

তিনি বলেন, তারেক রহমান আন্তরিকতার পরিচয় দিয়েছেন, দেশ গঠনে সহযোগিতা চেয়েছেন তিনি।

তিনি আরও বলেন, যদি জনবিরোধী, দেশ বিরোধী বা ইসলামি বিরোধী কাজ করে, তাহলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবো। যদি তা না হয়, তাহলে আমরা প্রতিবাদ করবো।

প্রায় এক ঘণ্টা তারেক রহমান সৈয়দ রেজাউল করীমের বাসায় অবস্থান করেন। সৌজন্য সাক্ষাতে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠকে তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন। গণতান্ত্রিক পন্থায় দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে চান তিনি। পাশাপাশি যৌক্তিক কোনো দাবিতে আন্দোলনের আগে সরকারের সাথে আলোচনায় বসার অনুরোধ জানান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!