ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংসদ ভবনের এই প্লাজা আমাদের সকল জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত: ফারুকী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম

সংসদ ভবনের এই প্লাজা আমাদের সকল জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত: ফারুকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান চলছে সংসদ ভবনের শপথকক্ষে। এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

পোস্ট তিনি লেখেন, আজকে নতুন মন্ত্রিসভা শপথ নিচ্ছে। এই শপথের আয়োজন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করার আগ্রহ প্রকাশ যিনি করেছেন তাকে টুপিখোলা সালাম। সংসদ ভবনের এই প্লাজা আমাদের সকল জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত—এই ভাবনা থেকে এর আগে আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ অনুষ্ঠান এখানে করেছিলাম।

তিনি আরও লেখেন, মন্ত্রিসভার শপথের মত আয়োজন এখানে নিয়ে আসার মাধ্যমে, জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্থলে নিয়ে আসার মাধ্যমে এই জায়গার রাজনৈতিক তাৎপর্য নতুন করে লিখিত হচ্ছে দেখে খুবই ভালো লাগছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন