ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারেক রহমান।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামতের কাজ শেষ না হওয়ায় কয়েকদিন সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী অফিস করবেন।

প্রধানমন্ত্রী ১১টা ৩০ মিনিটে ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবেন।

এরপর দুপুর ২ টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নদী, খাল খনন, জলাধার পুনরুদ্ধারে আন্তঃমন্ত্রণালয় সভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন