ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে নিজ দপ্তরে অফিস করেছেন। এদিন তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধান সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব)। এর আগে সকালে তিনি গুলশানের বাসভবন থেকে বেরিয়ে ট্রাফিক সিগনাল মেনে সচিবালয়ে পৌঁছান।

দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সচিবালয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন তারেক রহমান। সকালে তিনি দেশের তিন বাহিনী প্রধানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক কর্ম-পরিকল্পনা বিষয়ক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদারে তিন বাহিনী প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। সকালে তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন।

এসব বৈঠকে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে একযোগে এই উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকগুলো বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক অবস্থানকে স্পষ্ট করছে।

নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশাসনিক সভায় মনোনিবেশ করেন। বেলা সাড়ে ১১টায় তিনি ‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত একটি আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।

এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রান্তিক ও নি¤œআয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা নিশ্চিত করার আইনি ও কারিগরি কাঠামো চূড়ান্ত করা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই কার্ড বিতরণ কার্যক্রম দ্রুত শুরু করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন।

বিকেলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ২টায় তিনি ‘সবুজ বিপ্লব’ ও পরিবেশ রক্ষায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি নিয়ে আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভা করেন।
দ্বিতীয় দিনের এই নিরবচ্ছিন্ন কর্মতৎপরতা থেকে এটি প্রতীয়মান হয় যে, নবগঠিত এই সরকার দেশি-বিদেশি চ্যালেঞ্জ মোকাবিলায় এবং জনকল্যাণমূলক কাজে শুরু থেকেই কঠোর পরিশ্রমী ভূমিকা পালন করছেন।

নিয়মিত ট্রাফিক সিগন্যাল মেনেই অফিসে যান প্রধানমন্ত্রী
এদিন সকালে গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে নিয়মিত ট্রাফিক সিগনাল মেনে সচিবালয়ে পৌঁছান তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, গুলশান থেকে সচিবালয়ে পৌঁছাতে প্রায় ৪১ মিনিট সময় লেগেছে। তিনি জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গাড়িতে বাসভবন ত্যাগ করেন।

গুলশান থেকে সচিবালয়ে যাওয়ার পথে চারটি ট্রাফিক সিগনালে লাল বাতি জ্বলে উঠলে গাড়িটি থামে এবং সকাল সোয়া ৯টায় তিনি সচিবালয়ে পৌঁছান। সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তাকে অভ্যর্থনা জানান।

রুমন বলেন, ট্রাফিক সিগনালে যখন গাড়ি দাঁড়ায়, তখন পথচারীরা প্রধানমন্ত্রীকে করতালি দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। কেউ কেউ গাড়ির কাছে এসে তাকে শুভেচ্ছা জানান এবং কেউ কেউ মোবাইল ফোনে সেলফিও তোলেন।

সচিবালয়ে আসন গ্রহণের পর প্রধানমন্ত্রী জানতে চান, কোন কোন মন্ত্রী, সচিব ও কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত আছেন। পরে তিন বাহিনীর প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দপ্তর সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন