ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শহীদ মিনারে আইফোনসহ ১২ মোবাইল চুরি: পুলিশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ এএম

শহীদ মিনারে আইফোনসহ ১২ মোবাইল চুরি: পুলিশ

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রথম এক ঘণ্টায় আইফোনসহ ১০-১২টি মোবাইল চুরির বিষয়ে অভিযোগ পেয়েছে পুলিশ। মোবাইলগুলো উদ্ধারে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরের এক ঘণ্টায় এমন অভিযোগ আসে বলে সাংবাদিকদের জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, ‘হাজার হাজার লোক এখানে আসছেন। সবাই মনে করছেন শ্রদ্ধা নিবেদন করার জন্যই তারা আসছেন। কিন্তু এর মধ্যে কে চোর আর কে চোর না তা বোঝা মুশকিল। অনেকগুলো অভিযোগ পেয়েছি, সবাই জিডি করুক।’

ডিসি মাসুদ আলম বলেন, ‘হারানো মোবাইলের মধ্য থেকে কয়েকটি মোবাইলের নম্বর আমাদের কাছে দেওয়া হয়েছে, সেগুলো আমরা দেখবো। প্রযুক্তির মাধ্যমে আমরা হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা চালাবো। পাওয়া যাবে ইনশাআল্লাহ, তবে সময় লাগবে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমার কাছে মৌখিকভাবে মোবাইল হারানোর বিষয়ে অভিযোগ করেছেন ১০-১২ জন। যারা শ্রদ্ধা নিবেদন করছেন, সবাইকে সতর্ক হতে হবে।’ এরপর পুলিশের টিম নিয়ে ডিসি মাসুদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন