ঢাকা   মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাপানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সামরিক চুক্তি যাচাই-বাছাই করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

জাপানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সামরিক চুক্তি যাচাই-বাছাই করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় করা জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যাচাই-বাছাই করবে নতুন সরকার। জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেছেন, জনশক্তি রফতানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় দেশটি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন সাইদা শিনইচি। যোগ দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক শেষে জাপান রাষ্ট্রদূত জানান, জনশক্তি রফতানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় তার দেশ। কর্মী পাঠাতে প্রশিক্ষণ, ভাষা শিক্ষা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আর হুমায়ুন কবির জানান, বেসরকারি খাতের মাধ্যমে দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে জাপানের সঙ্গে। জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী। দুই দেশ সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে। অন্তর্বর্তী সরকার কী চুক্তি করে রেখে গেছে সেটি বর্তমান সরকার যাচাই বাছাই করবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!