ঢাকা   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম।

সূত্র অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস ভবনটি ত্যাগ করার পর সেখানে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদফতর। তবে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে যমুনায় উঠবেন কি-না, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য জানা যায়নি। সংস্কারকাজ শেষ হওয়ার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!