ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ | Barta Bazar

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ | Barta Bazar

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, পদত্যাগপত্রটি গ্রহণ করে প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে তা বঙ্গভবন-এ পাঠানো হয়েছে।

এর আগে বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দায়ের করেন শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক। অভিযোগে বিষয়টি তদন্তের পাশাপাশি প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদনও করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার শুনানিতে বিচারপতি রেজাউল হাসান পক্ষপাতমূলক আচরণ করেছেন। একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরবর্তীতে আপিল বিভাগ বাতিল করে। অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা অভিযোগকারীর মতে ন্যায়বিচারের পরিপন্থি।

এ ঘটনাকে কেন্দ্র করে বিচার বিভাগের ভেতরে ও বাইরে আলোচনার সৃষ্টি হয়। আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অভিযোগ বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে পারে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন