ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৩ হাজার ২৬৬ টাকা বাড়ল ভরি প্রতি স্বর্ণের দাম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০১ পিএম

৩ হাজার ২৬৬ টাকা বাড়ল ভরি প্রতি স্বর্ণের দাম

৩ হাজার ২৬৬ টাকা বাড়ল ভরি প্রতি স্বর্ণের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : চরম ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (১ এপ্রিল) ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ৯শ ৭৭ টাকা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ওইদিন সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মঙ্গলবার (৩১ মার্চ) যা ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আজ শুক্রবারও (৩ এপ্রিল) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন