ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি ও মরিশাস সফরের আনুষ্ঠানিক ঘোষণা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি ও মরিশাস সফরের আনুষ্ঠানিক ঘোষণা

ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকা ছাড়বেন তিনি।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এস. এম. মাহবুবুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে যাত্রাবিরতি করবেন।

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

মাহবুবুল আলম বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরো ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার ভিত্তি তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতে যাত্রাবিরতি করবেন এবং মরিশাসে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেবেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন