ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানাতে রেল প্রতিমন্ত্রীর নির্দেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানাতে রেল প্রতিমন্ত্রীর নির্দেশ

ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যানার না টানানোর নির্দেশ দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, ‘সরকার ক্ষমতায় আসার পর থেকে সড়কপথে শৃঙ্খলা ফেরাতে ব্যানার-ফেস্টুন অপসারণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানো হয়, আর টানালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর মুগদার মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক ব্যানারটি খুলে ফেলার বিষয়টি ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এই ওয়ার্ড বিএনপির সভাপতিকে বলে দিচ্ছি, কখনোই এই ধরনের ভুল যেন আর না করেন। ভবিষ্যতে যদি এমন ভুল করেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু অনুষ্ঠান চলছে, তাই এখনই এই ব্যানারটি খুলে ফেলার জন্য তাকে নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা কখনোই এই ধরনের প্রচার-প্রচারণায় বিশ্বাস করি না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদ শরিফ ওসমান হাদির জীবনের বিনিময়ে পাওয়া দেশকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশ হবে গণতান্ত্রিক৷ আমরা সবাই মিলে এই বাংলাদেশকে গড়ে তুলব। তরুণ প্রজন্মই আগামী দিনে ঢাকা তথা সমগ্র দেশকে নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!