ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠনের প্রত্যয়ের বাস্তব প্রতিফলন ফুটে উঠেছে: মীর হেলাল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ এএম

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠনের প্রত্যয়ের বাস্তব প্রতিফলন ফুটে উঠেছে: মীর হেলাল

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রত্যয়ের প্রতিফলন এবারের নববর্ষ আয়োজনের মধ্য দিয়ে ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল। এ আয়োজন সমাজের সব স্তরের মানুষ ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে একত্রিত করে সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ডিসি হিল প্রাঙ্গণে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।

প্রতিমন্ত্রী বলেন, সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি শৈল্পিক ও সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। কোনো আয়োজনকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে তা এত প্রাণবন্ত হয়ে ওঠে না বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানের সফলতার পেছনে মঞ্চের সামনে ও পেছনে কর্মরত সবার সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন পর একটি ব্যতিক্রমধর্মী আয়োজন সম্ভব হয়েছে। নববর্ষকে ঘিরে র‌্যালি, আবৃত্তি, নৃত্য ও সংগীতের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে।

শেষে তিনি চট্টগ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই চেতনা ধারণ করেই একটি উন্নত, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীসহ অন্যান্যরা।

পরে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সিআরবি শিরিষতলা প্রাঙ্গণে আয়োজিত আরেকটি নববর্ষ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!