ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কাউন্সিলে নতুন মুখ আসবে বিএনপির মহাসচিব পদে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএম

কাউন্সিলে নতুন মুখ আসবে বিএনপির মহাসচিব পদে

কাউন্সিলে নতুন মুখ আসবে বিএনপির মহাসচিব পদে

এমটিনিউজ২৪ ডেস্ক : এ বছরেই হবে বিএনপির কাউন্সিল। পরিবর্তন আসছে মহাসচিব পদে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই জানিয়েছেন এ তথ্য। কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেয়ার কথাও জানান তিনি।

বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল ১০ বছর আগে। নানা চড়াই-উৎরাই আর আন্দোলনে ব্যস্ত থাকায় আর সম্মেলন করতে পারেনি দলটি। নির্বাচনের পর জোরেশোরে আলোচনায় বিএনপির কাউন্সিল। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সবশেষ সভায়ও ওঠে বিষয়টি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দিনক্ষণ ঠিক না হলেও এ বছরই হচ্ছে দলের কাউন্সিল। এর আগে হবে তৃণমূলের সম্মেলন।

কাউন্সিলে নতুন মুখ আসবে মহাসচিব পদে। মির্জা ফখরুল জানান, রাজনীতি থেকে অবসর নিতে চান তিনি। মির্জা ফখরুল বলেন, আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে। অসুস্থ হয়ে যাচ্ছি।  

 

রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কি না-  এমন প্রশ্ন ছিল তার কাছে। এ বিষয়ে ফখরুল বলেন, ‘এ ধরনের প্রত্যাশা আমার কখনই ছিল না। আমি এ পর্যন্ত যেখানে এসেছি, সেটা আমার ভাগ্য নিয়ে এসেছে। আমার কাজটা ছিল, কিন্তু আমার আকাঙ্ক্ষা এখানে নিয়ে এসেছে বলে মনে করি না।’  

 

২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৬ সালের কাউন্সিলে পর থেকে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব।-সময় নিউজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!