ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শুধু বগুড়া নয়, সারাদেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম

শুধু বগুড়া নয়, সারাদেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার বগুড়া সফরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও বেগম জিয়ার ওপর বগুড়াবাসীর বিশেষ অধিকার থাকলেও সব উন্নয়ন শুধু বগুড়া বা গাবতলীতে সীমাবদ্ধ রাখা যাবে না। এতে দেশের অন্যান্য অঞ্চল বঞ্চিত হবে। এখনও অনেক এলাকা উন্নয়ন থেকে পিছিয়ে আছে, সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। সেই অর্থ ফিরিয়ে এনে কৃষককার্ড ও পরিবারকার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

বগুড়া সিটি করপোরেশন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। ২০০১ সাল থেকে এর কার্যক্রম শুরু হলেও ২০০৬ সাল পর্যন্ত কিছু অবকাঠামো গড়ে তোলা হয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু হলো।

সফরের অংশ হিসেবে সকাল ১০টার দিকে বগুড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দেন তিনি।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন এবং বিভিন্ন উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!