ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পৈত্রিক ভিটায় বসে বগুড়ার দুই বিখ্যাত খাবার খেলেন প্রধানমন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম

পৈত্রিক ভিটায় বসে বগুড়ার দুই বিখ্যাত খাবার খেলেন প্রধানমন্ত্রী

পৈত্রিক ভিটায় বসে বগুড়ার দুই বিখ্যাত খাবার খেলেন প্রধানমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে বিখ্যাত আলু ঘাটি আর দই খেয়েছেন। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে পৈত্রিক ভিটায় কর্মসূচি শেষে নিজ বাড়িতে বসে হালকা নাস্তা করেন। পরে তিনি বগুড়া সার্কিট হাউজে দুপুরের খাবার খান।

মধ্যাহ্নভোজের খাবারের তালিকায় ছিল নাজিরশাল চালের ভাত, বগুড়ার বিখ্যাত আলুঘাটি, পাবদা ও শিং মাছের দোপেঁয়াজা, পাতাশি মাছের চড়চড়ি, গরুর ভুনা, মসুর ডাল, শশা ও টমেটোর সালাদ, দেশি মুরগি এবং বগুড়ার বিখ্যাত সাদা ও মিষ্টি দই।

খাবার প্রস্তুতের জন্য ঢাকা পর্যটন মোটেল থেকে বাবুর্চি লিয়াকত আলী ও তার টিমকে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার এনডিসি রশিদুল ইসলাম।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খাবারের তালিকা পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী রান্না করা হয়। তবে অতিরিক্তভাবে যুক্ত করা হয় বগুড়ার জনপ্রিয় আলুঘাটি ও দই। প্রধানমন্ত্রী গরুর মাংস দিয়ে আলুঘাটি এবং দইয়ের স্বাদ নেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন