বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো কিছুতেই মৌলিক সংস্কার সম্ভব নয়।
সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু আরও বলেন, মুক্ত ও নিরপেক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতৃত্বের আরও বেশি সহনশীলতা জরুরি। গণতন্ত্রের অভাবের কারণে বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর নানা চাপ তৈরি হচ্ছে। সাংবাদিকদের সাহসী ভূমিকা থাকলে গণমাধ্যমের ভবিষ্যৎ নিরাপদ হবে।
ডিআরইউয়ের অতীত নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, পূর্ববর্তী আন্দোলনগুলো ছিল সংবিধান ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে হলেও কাঙ্ক্ষিত পরিবেশ এখনও সৃষ্টি হয়নি।
তিনি আরো জানান, ‘আগের আন্দোলনগুলো ছিল সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য, কিন্তু সেই অবস্থায় এখনো পৌঁছানো সম্ভব হয়নি। গণতন্ত্রের অভাবে যারা অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করে, তারা গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করে।’
আমীর খসরু বলেন, ‘গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। গণতান্ত্রিক শাসনের জন্য দেশের সব রাজনৈতিক ও সামাজিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে চলমান সংকট কাটানো যাবে না।’





