তরুণ প্রজন্মকে বিশ্বমানের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের আভাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আগামীতে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে লার্নিং বেইজড বা ‘শিখন নির্ভর’ স্কুলিং ব্যবস্থা প্রবর্তনে সরকারের সবচেয়ে বেশি মনোযোগের কথা জানান তিনি।
আজ বুধবার (২২ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা বাজেট নিয়ে গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিস্তৃত করতে চায়।
আর্থিক প্রণোদনা নিশ্চিত করা ছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা সম্ভব নয়।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সর্বোচ্চ প্রাধান্য পাবে।
বার্তা বাজার/এমএমএইচ






