ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নাদান ২ ছাত্র সংগঠন, এডিটেড পোস্ট নিয়ে সংঘর্ষ : ফয়েজ আহমেদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩০ এএম

নাদান ২ ছাত্র সংগঠন, এডিটেড পোস্ট নিয়ে সংঘর্ষ : ফয়েজ আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২টি বড় ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবিরকে নাদান ও অর্বাচীন আখ্যা দিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

তিনি বলেন, দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো ২ ছাত্র সংগঠন একটি বট পোস্ট ও এডিটেড পোস্ট নিয়ে মারামারিসহ বড়ো রকমের সংঘাতে লিপ্ত হয়। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমেদ তৈয়্যব লেখেন, ‘কতটা নাদান এবং অর্বাচীন হলে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো ২ ছাত্র সংগঠন একটি বট পোস্ট ও এডিটেড পোস্ট নিয়ে মারামারিসহ বড়ো রকমের সংঘাতে লিপ্ত হয়।’

তিনি লেখেন, ‘এভাবে ফ্যাক্ট চেক না করে সোশ্যাল মিডিয়ার মিস ইউজ চলতে থাকলে, সরকার এবং বিরোধী দল উভয়েরই লাভের গুড় অন্যে খাবে।’ তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আপনাদের নিয়ে পুতুল নাচের খেলা খেলানোর একটা সফল পাইলট হয়ে গেল! তারা খেলাইতেছে! আপনারাও খেলতেছেন। সংঘাতের খেলা, মারামারির খেলা, ধ্বংসের খেলা। বেশ!’

তিনি আরও লেখেন, ‘ছাত্র সংসদের সদস্যরা অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরা মাইর খাইলো, সাংবাদিকরাও মার খাইলো। কী লজ্জা! ডিজিটাল ভেরিফিকেশনের যুগে ফ্যাক্ট চেকিং না করে এরকম পলিটিক্যাল এসকালেশন করলে, সকাল বিকাল হানাহানি ও সংঘাত করেও কূলকিনারা পাবেন না। আপনাদের শক্তি ক্ষয় মানে তাদের জয়!’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!