ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেব না: শিক্ষামন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:০০ এএম

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেব না: শিক্ষামন্ত্রী

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আর জঙ্গি কারখানা হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করবো না। তাদের স্বাধীনতা দেব। কিন্তু এমন স্বাধীনতা দেওয়া হবে না যে আরেকটা হলি আর্টিসান সৃষ্টি হয়। কিছুতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আর জঙ্গিদের কারখানা হতে দেব না।

মঙ্গলবার (৫ মে) রাত পৌনে ৯টার দিকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর হোটেল শেরাটনে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এপিইউবি)’ এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান ড. মো. সবুর খান।

শিক্ষাসচিব আবদুল খালেক বলেন, আমরা চাই এ দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সহজ প্রবেশাধিকার নিশ্চিত হোক। এটি শুধু আমাদের প্রত্যাশা নয়, বরং সরকারের নির্বাচনি অঙ্গীকারের সাথেও সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠুক—বিশেষ করে একটি আন্তর্জাতিক ভাষায় এবং তথ্যপ্রযুক্তি খাতে, যাতে তারা কর্মক্ষম হয়ে দেশ ও বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারে। এই দুইটি লক্ষ্য পূরণ করা গেলে দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, শিক্ষাসচিব আবদুল খালেক, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষাবিদরা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!