ঢাকা   শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বড় পতন স্বর্ণের দামে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:৩০ পিএম

বড় পতন স্বর্ণের দামে

বড় পতন স্বর্ণের দামে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বাজারে ডলার ও তেলের দাম বেড়েছে, যার সরাসরি প্রভাবে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। মঙ্গলবার (১২ মে) দিনের শুরুতে তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায় থেকে স্বর্ণের দাম অনেকটাই নিচে নেমে এসেছে। খবর রয়টার্সের।

এদিকে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশ্ব বাজারে এ দরপতনের পেছনে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় অচলাবস্থাকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া শর্তগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করায় সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা বাড়িয়েছে। এছাড়া হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেলের দাম বৃদ্ধি মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যার ফলে সুদের হার কমার সম্ভাবনাও কমে যাচ্ছে। একই সময়ে মার্কিন ডলারের মান শূন্য দশমিক ৪ শতাংশ শক্তিশালী হওয়া ও ট্রেজারি বন্ডের মুনাফা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল ও কম আকর্ষণীয় হয়ে পড়েছে।

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৬৯৮ দশমিক ২২ ডলারে নেমেছে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও হ্রাস পেয়েছে; যার মধ্যে রুপার দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৮৪ দশমিক ৫ ডলারে নেমেছে এবং প্ল্যাটিনাম ৩ দশমিক ১ শতাংশ ও প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ কমেছে।

এদিকে বাজুস ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। মঙ্গলবার (১২ মে) ও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।  

এর আগে, গত ৬ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন