ঢাকা   শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মন্ত্রীর এবার যে ঘোষণা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০১:০০ পিএম

মন্ত্রীর এবার যে ঘোষণা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

মন্ত্রীর এবার যে ঘোষণা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবে না সরকার। ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।’

আজ বুধবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষায় জট দূর করতে পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘১০ বছরের মধ্যেই এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

মন্ত্রী জানান, আজ একটি মিটিং হবে।

সেখানে আলোচনা করা হবে কিভাবে এইচএসসি এবং এসএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে ঠিক সময়ে নেওয়া যায়।

দেশের উৎপাদনশীল মানবসম্পদ তৈরিতে শিক্ষাকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন