ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেতন-বোনাস নিয়ে শিক্ষক-কর্মচারীদের জন্য এবার যে সুখবর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৫৬ পিএম

বেতন-বোনাস নিয়ে শিক্ষক-কর্মচারীদের জন্য এবার যে সুখবর

বেতন-বোনাস নিয়ে শিক্ষক-কর্মচারীদের জন্য এবার যে সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চলতি মে মাসের বেতন এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উৎসব ভাতার বিল দ্রুত জমা দেওয়ার নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (১৩ মে) এ বিষয়ে তথ্য জানান মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) বিভাগের প্রোগ্রামার মো. জহির উদ্দিন।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিল দাখিলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

এই প্রোগ্রামার আরও বলেন, প্রতিষ্ঠানপ্রধানদের আগামী ১৩ মের মধ্যে ইএমআইএস সিস্টেমে ঈদ বোনাসের বিল সাবমিট করতে হবে। আর মে মাসের বেতন সাবমিট শুরু হবে বৃহস্পতিবার (১৪ মে) থেকে। আজই এ সংক্রান্ত চিঠি জারি করা হবে।

মাউশি জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে আলাদা আলাদাভাবে বিল দাখিল করবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন