ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডেবিট ও ক্রেডিট কার্ডের বিষয়ে সতর্কবার্তা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:৪২ পিএম

ডেবিট ও ক্রেডিট কার্ডের বিষয়ে সতর্কবার্তা

ডেবিট ও ক্রেডিট কার্ডের বিষয়ে সতর্কবার্তা

এমটিনিউজ২৪ ডেস্ক : ডেবিট বা ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটালে রূপান্তর ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট বা ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন প্রদান করছে। এই প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ, সিভিভিসহ সংবেদনশীল তথ্য ওই প্রতিষ্ঠানের কাছে শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

ডেবিট বা ক্রেডিট কার্ড মেটালে রূপান্তরে যেসব ঝুঁকি রয়েছে তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সেগুলো হলো-

(ক) কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা;

(খ) অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা;

(গ) গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া;

(ঘ) সামগ্রিক কার্ড ব্যবস্থাপনায় ঝুঁকি বৃদ্ধি পাওয়া।

অননুমোদিত এসব প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে কার্ড সংক্রান্ত তথ্য প্রদানসহ প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরকরণ থেকে সব গ্রাহককে বিরত থাকার অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের সতর্কবার্তায় বলেছে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকসমূহের সর্বোচ্চ অগ্রাধিকার।

কোনো অবস্থাতেই ওটিপি (OTP) কিংবা কার্ডের কোনো তথ্য শেয়ার করবেন না এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করলে অবিলম্বে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন