ঢাকা   শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি’: চিফ হুইপ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:১৩ পিএম

‘চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি’: চিফ হুইপ

আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কিছু দুষ্টু মানুষ। সমাজের ক্ষতি করার জন্য, এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যে। দেশের মানুষের ক্ষতি করার জন্যে তারা মূলত এই ধরণের কাজ করে থাকে-এমনটাই জানিয়েছেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বরগুনা জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে জানিয়ে নুরুল ইসলাম বলেন, ‘সেই সিঙ্গাপুর এখন কোথায় আর আমরা কোথায়? চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি।’

তিনি বলেন, দেশের মানুষকে বাঁচিয়ে রাখার সম্পদ আমাদের উপকূলেই আছে। এখানে আমরা ইকোনমিক জোন করতে পারি, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। বিদ্যুৎ উৎপাদন, পর্যটনশিল্প গড়ে তোলা, সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং ডিপ সি পোর্ট নির্মাণেরও সুযোগ রয়েছে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে অবহেলিত নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে চিফ হুইপ বলেন, ‘নারীদের ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তির ব্যবস্থাও করা হয়েছে।’

এর আগে, বুধবার রাতে সরকারি সফরে বরগুনায় আসেন চিফ হুইপ।

পরে গতকাল সকালে তিনি জেলা প্রশাসনের সঙ্গে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কর্মপরিকল্পনা নির্ধারণবিষয়ক সভায় অংশ নেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!