ঢাকা   রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৫৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ বাংলাদেশি হজযাত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৩৭ পিএম

১৫৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ বাংলাদেশি হজযাত্রী

চলতি মৌসুমে হজ পালন করতে রোববার (১৭ মে) পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে মোট ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া দেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, ১৬ মে (সৌদি সময় রাত ২৩:৫৯) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ যাত্রায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১৫৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদি এয়ারলাইন্স ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩০ হাজার ৮৪৪ জন, সৌদি এয়ারলাইন্স ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩২ হাজার ১৮৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ১৭ হাজার ৬৫০টি সেবা দিয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন মক্কায় এবং মদিনায় ৪ জন মারা গেছেন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!