ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গতবারের তুলনায় এবার মসলার দাম কম, কোয়ালিটি অনেক ভালো

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:৩২ পিএম

গতবারের তুলনায় এবার মসলার দাম কম, কোয়ালিটি অনেক ভালো

গতবারের তুলনায় এবার মসলার দাম কম, কোয়ালিটি অনেক ভালো

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে বিভিন্ন মসলা জাতীয় পণ্যের আমদানি। বর্তমানে এ বন্দর দিয়ে আমদানি হচ্ছে জিরা, আদা, সাদা এলাচসহ বিভিন্ন মসলা। আমদানি করা মসলা যাচ্ছে ঢাকা, বগুড়াসহ বিভিন্ন শহরে।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত জিরা, ছোট এলাচ, কাজুবাদাম, কিসমিস আমদানি হয়েছে ২৬ হাজার মেট্রিক টন। যার মধ্যে শুধু জিরা এবং ছোট এলাচ আমদানি হয়েছে সাড়ে ৭ হাজার মেট্রিক টন।

 এ বিষয়ে মসলা আমদানি কারক হযরত আলী সরদার বলেন, কোরবানি ঈদকে মসলার একটি অংশ এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে। আমদানি স্বাভাবিক থাকলে ঈদে মসলার দাম ভোক্তাদের নাগালের মধ্যে থাকবে। চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে মসলা জাতীয় পণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমদানি হচ্ছে আদা, জিরা, ছোট এলাচ, মহুরি, কিসমিস, কাজুবাদামসহ বিভিন্ন মসলা। আমদানি করা এসব মসলা বিক্রি হচ্ছে বন্দর থেকে। যাচ্ছে ঢাকা, বগুড়া, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে। 

 সোমবার (১৮ মে) সকালে হিলি বাজারে বিভিন্ন মসলার দোকানে গিয়ে দেখা যায় প্রতিটা দোকানেই পর্যাপ্ত সরবরাহ মসলার। বিভিন্ন জেলা থেকে মসলা কিনতে এসেছেন পাইকারি ও খুচরা ক্রেতারা।

হিলি বাজারে মসলা কিনতে এসেছেন মোবারক হোসেন বলেন, হিলি বাজার থেকে জিরা, দারচিনি, ছোট এলাচসহ বিভিন্ন ধরনের মসলা কিনলাম। গতবারের তুলনায় এবার কিছুটা কম দামে কিনলাম। মসলার কোয়ালিটি অনেক ভালো।

মসলা বিক্রেতা ইউসুফ আলী বলেন, প্রতিবছর ঈদুল আজহার আগে মসলার দাম বৃদ্ধি পায় তবে এবার সেটা ব্যতিক্রম। জিরা এলাচসহ প্রতিটা পণ্যের দাম কমেছে। গত কয়েক মাস আগেও মসলার যে দাম ছিল বর্তমানে তা অনেকটা কম। সাদা এলাচ কেজি প্রতি প্রকারভেদে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে প্রতি কেজি ছোট এলাচ বিক্রি হচ্ছে ৪২০০ থেকে ৪৫০০ টাকা কেজি। জিরার কেজি ৬৫০ টাকা  থাকলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৫৪০ টাকা কেজি। একইভাবে ডার চিনি, গোল মরিচ, লবঙ্গ, কালো এলাচসহ সব ধরনের মসলার দামও কমেছে এতে করে বেড়েছে বেচা বিক্রিও।

 

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসী পারভেজ বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে আদা, জিরাসহ মসলা যাতীয় পণ্য আমদানি, পরীক্ষণ শুল্কায়ন শেষে আমদানিকৃত সকল পণ্য দ্রুত খালাসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন