ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেসব এলাকায় আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৩৯ এএম

যেসব এলাকায় আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (১৯ মে) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ চালাবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা অপসারণের কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এ সময় বনগ্রাম ফিডারের আওতাধীন মোহনপুর আইসোলেটর থেকে শেষ প্রান্ত পর্যন্ত কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকায় বিদ্যুৎ থাকবে না।

নেসকো জানিয়েছে, ঈদ সামনে রেখে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন