ঢাকা   রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মহাখালী থেকে এয়ারপোর্ট—জ্যামে থমকে ঢাকা!

Authorস্টাফ রিপোর্টার

আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম

মহাখালী থেকে এয়ারপোর্ট—জ্যামে থমকে ঢাকা!

রাজধানীর মহাখালী-বনানী রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধের কারণে এই রুটে যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ট্রাফিক বিভাগের সার্জেন্ট আনিসুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, বনানীর বিআরটিএ অফিস সংলগ্ন মূল সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগরের বাইরের সিএনজিচালকরা। তারা রাজধানীতে চলাচলের অনুমতির দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করছেন।

ফলে, উত্তরা থেকে মহাখালী অভিমুখী (ইনকামিং) এবং মহাখালী থেকে উত্তরা অভিমুখী (আউটগোয়িং) উভয়পথেই যান চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক বিভাগ বিকল্প রুটের ব্যবস্থা নিয়েছে।

সার্জেন্ট আনিস জানান, ইনকামিং গাড়িগুলোকে কাকলী হয়ে গুলশান-২, সেখান থেকে গুলশান-১ হয়ে আমতলী অথবা পুলিশ প্লাজা দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আর আউটগোয়িং গাড়ির জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তেজগাঁও ও হাতিরঝিল অভিমুখেও এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাচ্ছে বলে জানান তিনি।

যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সবাইকে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন