ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সোহাগ হত্যা মামলায় দ্রুত বিচার চান স্বরাষ্ট্র উপদেষ্টা

Authorস্টাফ রিপোর্টার

আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:৩৬ পিএম

সোহাগ হত্যা মামলায় দ্রুত বিচার চান স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মিটফোর্ডে প্রকাশ্যে এ ধরনের বর্বর হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। আমরা ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছি এবং এই মামলার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।”

তিনি স্পষ্ট করে জানান, “এই মামলায় রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের কোনো সুযোগ নেই। অপরাধে জড়িত যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ডিসেম্বরের মধ্যেই পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে চায় বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

উল্লেখ্য, গত ৯ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে রাস্তার ওপর ব্যবসায়ী সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় তার বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোহাগ হত্যাকাণ্ড ঘিরে রাজধানীসহ দেশব্যাপী উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিচারের দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও সাধারণ জনতা রাস্তায় নামেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশ এই মামলায় আরও দুইজনকে নতুন করে গ্রেপ্তার করেছে, যার ফলে মোট গ্রেপ্তার ৭ জনে পৌঁছেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন